সিঙ্গাপুরে জুমের নতুন ডেটা সেন্টার

১৯ আগষ্ট, ২০২০ ০৩:৩২  
দক্ষিণপূর্ব এশিয়ায় প্রথমবারের মতো কোনো ডেটা সেন্টার চালু করেছে জুম ভিডিও কমিউনিকেশন্স। সিঙ্গাপুরে নতুন এই ডেটা সেন্টার চালু করা হয়েছে। খবর রয়টার্স। চলমান করোনাভাইরাস মহামারিতে লকডাউনের কারণে জুমের ভিডিও কনফারেন্সিং সেবা ব‌্যবহারের পরিমান কয়েকগুন বেড়েছে। যদিও ব‌্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা ইস‌্যুতে সমালোচনার মুখে পড়েছিলো কোম্পানিটি। নতুন এই ডেটা সেন্টারের মাধ‌্যমে বিশ্বব‌্যাপী কোম্পানিটির মোট ডেটা সেন্টারের সংখ‌্যা দাঁড়ালো ১৮। সিঙ্গাপুরের এই ডেটা সেন্টারের মাধ‌্যমে দক্ষিণপূর্ব এশিয়ায় সেবাটির ব‌্যবহারকারীরা সংযুক্ত হতে পারবেন। জুম দেশটিতে প্রকৌশলী এবং বিপণন কর্মীসহ লোকবল নিয়োগ দেবে। ডিবিটেক/বিএমটি